দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশটির গ্রিন কার্ড পেয়েছেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই এ সুখবর জানান অভিনেত্রী।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন মৌসুমী। অবশেষে গ্রিন কার্ড পাওয়ার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো। এর ফলে দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন তিনি।
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। নির্দিষ্ট অভিবাসন আইন ও যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন মৌসুমী। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও পরিবার নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার খবর জানালেন তিনি।
এমএম/